Sylhet Today 24 PRINT

ছাতকে দায়ের কোপে বিদ্যুৎ শ্রমিক আহত

ছাতক প্রতিনিধি |  ১২ জুলাই, ২০১৮

ছাতকে দায়ের কোপে আহত হয়েছেন আল আমিন নামের এক বিদ্যুৎ শ্রমিক। তিনি উপজেলার খুরমা (উত্তর) ইউনিয়নের জামিরখাই গ্রামের আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে ইউনিয়নের লক্ষীপাশা গ্রামের ফজর আলীর বসত ঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপাশা গ্রামের আবু বক্করের ঘরে বিদ্যুতের কাজ করতে যায় আল আমিন। এ সময় পাশের ঘরের ফজর আলীর ছেলে আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমান তাঁকে পাশের ঘরে ডেকে নিয়ে কোপিয়ে মারাত্মক আহত করে।

আহত আল আমিন (২৩) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আল আমিন বাদী হয়ে লক্ষীপাশা গ্রামের ফজর আলীর পুত্র আজিজুল হক, খয়রুল হক ও লুৎফুর রহমানের বিরুদ্ধে বিকেলে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ছাতক থানা ওসি আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.