Sylhet Today 24 PRINT

আরিফের সমর্থনে সিলেট জেলা যুবদলের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৮

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল বাহার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো. সাদিকুর রহমান সাদিকের নেতৃত্বে সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তারা।

এ সময় যুবদল নেতৃবৃন্দ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

গণসংযোগকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করবে। তাই সরকারের সকল অপকর্মের জবাব ব্যালটের মাধ্যমে দিত হবে।

তারা বলেন, নগরীর উন্নয়নের রূপকার আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করলে সিলেট নগরী হবে একটি আধ্যাত্মিক পরিচ্ছন্ন ও পর্যটন নগরী। তাই দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার নাগরিকদের ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তারা।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক আলা উদ্দিন আলাই, কোম্পানিগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক নূরুল মুক্তাকিন বাদশা, যুবদল নেতা মন্তাজ হোসেন মুন্না, সামছুল ইসলাম টিটু, হাজী মো. মামুন আল রশীদ, মোহাইমিনুল ইসলাম সুহেল, মো. আব্দুল হক, নাজমুল ইসলাম রাসেল, আলি আহমদ, মিসবা উদ্দিন, আলী আশরাফ, মোজাম্মেল হোসেন সাদ্দাম, এমদাদ হোসেন ইমজাদ, ফয়সল কামরান, নাহিল আহমদ, রুহেল মিয়া ও নূরুল আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.