Sylhet Today 24 PRINT

শিবগঞ্জ-টিলাগড়সহ বিভিন্ন এলাকায় আবু জাফরের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর মই মার্কার সমর্থনে দিনব্যাপী গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (১২ জুলাই) দিনব্যাপী টিলাগড়, গোপালটিলা, শিবগঞ্জ, হাউজিং স্টেইট, দর্শন দেউরি, হাতিমবাগসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে মেয়র প্রার্থী আবু জাফরের সাথে ছিলেন, সিপিবি সিলেট জেলার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা হাবিবুল ইসলাম খোকা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সবিব ও বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, যুব ইউনিয়ন জেলা সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, উদীচী জেলা সদস্য সন্দীপ দেব, চারণ জেলা সদস্য সুমন আহমদ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, এনামুল হক সামী, ছাত্র ইউনিয়ন জেলা নেতা নাবিল এইচ, পার্থ প্রতীম তালুকদার প্রমুখ।

এছাড়া দিনব্যাপী মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার সমর্থনে ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ১৯ ও ২০নং ওয়ার্ডে গণসংযোগ করেন।

গণসংযোগে অংশ নেন ছাত্র ইউনিয়ন মহানগর নেতা তন্ময় পাল, নাবিল এইচ, অনির্বাণ রায়, বিশাল দেব, ইমন সেন, পার্থ  সারথি তালুকদার, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মিটন দেবনাথ, মহানগর নেতা রেহনুমা ফ্রাংলিন, পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, এনামুল হক সামি, সঞ্জিত শর্মা, সাম্মা পারভিন, শুভ্র দাশ প্রমুখ।

গণসংযোগকালে নগরবাসীর সেবা করার সুযোগ চেয়ে সবার জন্য সমৃদ্ধ মডেল নগরী গড়ে তুলতে মই মার্কায় ভোট চান তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.