Sylhet Today 24 PRINT

নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: জাকির

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৮

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ সিলেটসহ সারা দেশে সমভাবে হয়েছে। এসব উন্নয়ন অব্যাহত রাখতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে সবাইকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ বিসিক শিল্পনগরীর ১নং গেইটে মহানগরীর ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
 
২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমিনের পরিচালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সহ সভাপতি আব্দুল মন্নান, সাধারণ সম্পাদক মো. ছয়েফ খান সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগ নেতা আব্দুল আহাদ, শাহীন আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা দীপঙ্কর টিপু, জাকির আহমদ খোকা, আব্দুস সামাদ আজাদ, ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিজাম আহমদ, ওয়ার্ড ছাত্রলীগ সহ সভাপতি মাহবুবুর রহমান, আকবর হোসেন প্রমুখ।

পথসভা শেষে ওয়ার্ডের বিভিন্ন স্থানে নৌকা মার্কায় ভোট চেয়ে মেয়র প্রার্থী কামরানের পক্ষে গণসংযোগ কালে লিফলেট বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.