Sylhet Today 24 PRINT

রমজান আমাদের ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় : পুলিশ কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসান বলেছেন- রমজান আমাদেরকে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির শিক্ষা দেয়। সবাইকে রমজান থেকে একে অপরের প্রতি ন্যায্য আদায়ের শিক্ষা নিতে হবে।
তিনি আরো বলেন, রমজান মাসে সবাইকে সংযমের সহিত ব্যবসা বাণিজ্যসহ সবকিছু পরিচালনা করতে হবে। তিনি চাঁদপুর কল্যাণ সমিতির নানা উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ইফতার মাহফিল সিলেটস্থ চাঁদপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে।

তিনি বুধবার সিলেটস্থ চাঁদপুর কল্যাণ সমিতি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও ইফতার মাহফিলের আহবায়ক মো. মহসিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা ও সিলেট জোনের কর কমিশনার মো. মাহমুদুর রহমান, লিডিং ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এস এম সাইফুল ইসলাম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবুল হাসেম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মো. শাহ এমরান প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আব্দুল আহাদ।

পরে চাঁদপুর কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য তহবিল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.