Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ছিনতাইকারীদের কবলে কুরিয়ার সার্ভিস কর্মী

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়েছে কুরিয়ার সার্ভিস কর্মী মারজান আহমদ (২০)। এসময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সর্বস্ব লুটে নেয়।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নয়া মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।

মারজান আহমদ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের কিসমত মাইজভাগ গ্রামের মন্তু মিয়ার ছেলে। সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মী বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিভিন্ন ব্যাংকের ডকুমেন্ট ও নগদ কিছু টাকা নিয়ে গোলাপগঞ্জস্থ অফিসে ফিরছিলেন মারজান আহমদ। হেতিমগঞ্জের কায়স্থগ্রামের নয়া মসজিদের সামনে আসা মাত্র ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সাথে থাকা সর্বস্ব লুটে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.