Sylhet Today 24 PRINT

কামরানের পক্ষে একাট্টা হয়ে কাজ করার আহ্বান জাকিরের

নিউজ ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে একাট্টা হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

শুক্রবার (১৩ জুলাই) হযরত শাহজালাল (র.) এর মাজার থেকে স্থানীয় নেতা কর্মীদের নিয়ে প্রচারণা কার্যক্রম চালানোর সময় তিনি এ আহ্বান জানান।

জাকির বলেন, তিন সিটি নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই সিটি নির্বাচনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা কর্মীদের মাঠে কাজ করতে হবে।

কামরানের সমর্থনে সিলেট নগরীতে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ ও প্রচারণা চালান ছাত্রলীগের এই কেন্দ্রীয় নেতা।

এসময় তার সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.