Sylhet Today 24 PRINT

সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের সাথে কামরানের মতবিনিময়

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সিলেট বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (১৩ জুলাই) সকালে সিলেট নগরীর ছড়ারপাড়স্থ বাসভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অরুণ বিকাশ চাকমা।

সমিতির সাধারণ সম্পাদক উৎপল বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না, দিলীপ বড়ুয়া, দিবাকর বড়ুয়া, যুব ও ক্রীড়া সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিলু বড়ুয়া, সাধন কুমার চাকমা, দেবপ্রিয় চাকমা, অমৃত চাকমা, রবিন্দু চাকমা, জয়ধন বড়ুয়া, মো. মামুন, বিদ্যুৎ বড়ুয়া, অংখোয়াই চিং মারমা, সুনির্মল চাকমা, অনীক চাকমা, অংশুপ্রু মারমা, শান্তি বিকাশ চাকমা, সুজন বড়ুয়া, রাজু বড়ুয়া প্রমুখ।

মতবিনিময়কালে বদর উদ্দিন কামরান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সকলের সহযোগিতা এবং নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ বদর উদ্দিন আহমদ কামরানকে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.