Sylhet Today 24 PRINT

প্রভাবমুক্ত জনবান্ধব সিটি করপোরেশন গড়ে তুলতে চান আবু জাফর

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

প্রভাবমুক্ত জনবান্ধব সিটি করপোরেশন গড়ে তুলতে ভোট চেয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফর।


বৃহস্পতিবার (১৩ জুলাই) দিনব্যাপী রায়নগর, সেনপাড়া, আগপাড়া, মিরাবাজার দুপুর ২টা থেকে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি নগরবাসীর কাছে মই মার্কায় ভোট ও দোয়া প্রত্যাশা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি জেলার সহসাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা,  শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শাহজান আহমদ, শ্রমিক ফ্রন্ট নেতা মামুন ব্যাপারী, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য মিটন দেবনাথ, ছাত্র ফ্রন্ট মহানগর নেতা সঞ্জয় শর্মা, অমৃত মোহন্ত, এনামুল হক সামী, ছাত্র ইউনিয়ন জেলা নেতা নাবিল এইচ, পার্থ প্রতীম তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.