Sylhet Today 24 PRINT

নৌকার সমর্থনে শাহী ঈদগাহে আসমা কামরানের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরান নগরীর শাহী ঈদগাহস্থ ১৮নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৩ জুলাই) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে তিনি নৌকার মার্কায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সালমা বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা বেগম, ১৮নং ওয়ার্ড মহিলা যুবলীগের সভাপতি তিন্নি, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আকবর হোসেইন সেলিম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মো. মিলাদ নুর, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন, আহমদ, সাধারণ সম্পাদক ইয়ামিন আহমদ, আব্দুল ওদুদ সোহাগ, মাসুক খান, রিফাত হোসেইন সাঈদ, মোরদ খান প্রমুখ।

এ সময় স্থানীয় আওয়ামী ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগে আসমা কামরান নগরবাসীর উন্নয়নের নৌকা মার্কায় ভোট চান। সকলের সমর্থন, দোয়া ও ভালবাসা প্রত্যাশা করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.