Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা ও মহানগর যুবদলের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের সমর্থনে নগরীতে গণসংযোগ ও প্রচারণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (১৩ জুলাই) সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মহানগরীর ৫ ও ১৭নং ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার সমন্বয় ও প্রচার কমিটির আহ্বায়ক ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আলাই, জেলা ও মহানগর যুবদল নেতা সাব্বির আহমদ, সামসুল ইসলাম টিটু, মো. মামুন আল রশিদ হেলাল, নাজমূল ইসলাম রাসেল, মুহিবুর রহমান মুহির, আমির হোসেন হাজারী, খন্দকার আব্দুল মোমিন, মিসবাহ উদ্দিন, আলী আহমদ, আব্দুল হক, হাফিজুর রহমান মেম্বার, চমক আলী, মোজাম্মেল হোসেন সাদ্দাম, ফয়ছল কামরান, হারুনুর রশিদ, হেলন, মহিউদ্দিন তালুকদার মিলন, সাহেদ আহমদ, কামরুল ইসলাম, সারওয়ার হোসেন তালুকদার, জয়নাল আহমদ, নুরুল হোসেন সুজন, রাজু আহমদ, সাহিদ আহমদ প্রমুখ।

গণসংযোগকালে কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক যুবনেতা মামুন হাসানের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.