সিলেটটুডে ডেস্ক | ১৩ জুলাই, ২০১৮
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসাইন বলেছেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দিক নির্দেশনায় যুবলীগ রাষ্ট্রনায়কের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি নির্বাচনের মতো এবারো সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে বিজয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। আগামী ৩০ জুলাই নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
শুক্রবার (১৩ জুলাই) সন্ধ্যায় যুবলীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.একে আব্দুল মোমেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড.আহমদ আল কবির, শাহজাহান ভূঁইয়া মাখন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আন্তর্জাতিক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, অ্যাডভোকেট আরকান মিয়া, সহ সম্পাদক শাহিন মালুম, সদস্য এন আই হোসেন সৈকত, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুসফিক জায়গীরদার, সেলিম আহমদ সেলিম, আসাদুজ্জামান আসাদ।
এসময় সিলেটে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক ফজলুল হক আতিক বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন সিলেটের প্রার্থী ঘোষণা দিয়েছেন তখন থেকেই যুবলীগ মাঠে আছে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকবে।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন জেলা ও মহানগর যুবলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।