Sylhet Today 24 PRINT

২৬ ও ১৭নং ওয়ার্ডে কামরানের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

২৬ ও ১৭নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টায় নগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে যুবলীগ নেতা আব্দুস সালাম ও আলমগীর হোসেনের যৌথ পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তব্য রাখেন হেলাল বক্স, সিরাজুল ইসলাম শিরুল, খন্দকার মহসিন কামরান, সুহেল আহমদ কর্নেল, আমির উদ্দিন, আব্দুল মন্নান দুলাল, বদরুল ইসলাম, সেলিম আহমদ সেলিম, আলাউদ্দিন, সুহেল আহমদ, দিলওয়ার হোসেন, মনসুর আলম ডেভিড, রুবেল আহমদ প্রমুখ।

মতবিনিময় শেষে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বদর উদ্দিন আহমদ কামরান ওই এলাকায় গণসংযোগ করেন।

কাজীটুলায় মতবিনিময়:

এদিকে শুক্রবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর কাজীটুলা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহির বক্তের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রুহুল আমীনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ওয়ার্কার্স পার্টির মহানগর সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, আওয়ামী লীগ ফয়জুল আনোয়ার আলাওর, নেতা জুবের খান, ঈব্রাহিম আলম শাওন, সায়মন মিয়া, সাইদুল ইসলাম সৌমিক, আব্দুল কবির কিবরিয়া, তারেক আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, বরকত আলী, দিলাল আহমদ, ফুকন মিয়া, কামরান আহমদ কামাল, আব্দুল মতিন, লায়েক উদ্দিন লাকি, আব্দুল মালিক রাজা, গিয়াস আহমদ, আমির হোসেন, শামীম আহমদ, শাকিল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.