Sylhet Today 24 PRINT

ছাতকে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০১৮

ছাতকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

শনিবার (১৪ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আরিফ একই গ্রামের সমর আলীর বসত ঘরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে ছাতক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.