Sylhet Today 24 PRINT

মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের মই মার্কার গণসংযোগ করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) বিকেলে সিলেট নগরীর আম্বরখানা, দর্শন দেউরী সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করা হয়। এসময় তিনি নগরবাসীর কাছে মই মার্কায় ভোট সমর্থন ও দোয়া প্রত্যাশা করা হয়।
 
গণসংযোগকালে মই মার্কার মেয়র প্রার্থী আবু জাফরের সাথে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জুবায়ের আহমদ চৌধুরী, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল কাদেরী জয়, ছাত্রফ্রন্ট মহানগর সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, ছাত্র ইউনিয়ন মহানগর নেতা নাবিল এইচ, পার্থ প্রতীম তালুকদার, ছাত্রফ্রন্ট মহানগর নেতা রেহনুমা, অমৃত মোহন্ত, সঞ্জয় শর্মা, সঞ্জিত শর্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.