Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় ৭দিন থেকে যুবক নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের শিবেরচক গ্রাম থেকে গত ৭দিন থেকে আলী হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। তিনি গ্রামের মৃত হাজী রইছ উদ্দিনের পুত্র।

এ ঘটনায় আলী হোসেনের ছোট ভাই মো. রোভার আফজাল মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরী করেছেন ( যার নং ৪৮৭)। হারিয়ে যাওয়ার সময় তার পরনে শার্ট প্যান্ট ছিল। আলী হোসেনের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।
 
রোভার আফজাল সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন গত ১০জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তার ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এ সময় আলী হোসেন বাড়িতে আছেন বলে জানান। পরে রাত ১টার দিকে কল দিলে আলী হোসেনের ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আফজাল জানান তার ভাই আলী হোসেন গ্রামের বাড়িতে একা থাকতেন।

মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.