Sylhet Today 24 PRINT

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মডেল নগরী গড়তে চাই: সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। একজন যোগ্য জনপ্রতিনিধিকে সবার আগে সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। তাহলে নাগরিকগণ তাদের প্রকৃত সুবিধা ভোগ করতে পারবেন। আমি জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সততা, মেধা ও যোগ্যতা দিয়ে নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।

শনিবার (১৪ জুলাই) সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগ ও মতবিনিময় কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন তিনি।

শনিবার সিলেট নাগরিক কমিটির নেতৃবৃন্দকে নিয়ে দক্ষিণ সুরমার বাবনার মোড় থেকে গণসংযোগ শুরু করে মার্কাজ পয়েন্ট, টেকনিক্যাল রোড সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং মতবিনিময় করেন বদরুজ্জামান সেলিম। এসময় ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.