Sylhet Today 24 PRINT

সিলেটে ‘নাগরিক প্রত্যাশা, যেমন নগর চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘নাগরিক প্রত্যাশা, যেমন নগর চাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৪ জুলাই) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, ইসলামী স্কলার ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলাম এবং জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুর রহমান শাহজাহানের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ।

জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, নাগরিক কমিটির বদরুজ্জামান সেলিম, জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মো. এহছানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের মেয়র প্রার্থী আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এহছানুল হক তাহের।

আলোচকের বক্তব্য রাখেন প্রফেসর মোয়াজ্জেম হোসেন, প্রফেসর নজরুল হক চৌধুরী, প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.