Sylhet Today 24 PRINT

রথের মেলা থেকে জুয়ার বোর্ড উচ্ছেদ, আটক ৯

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০১৮

সিলেটে রথের মেলার প্রথমদিনেই জমজমাট জুয়ার আসর উচ্ছেদ করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে পুলিশ নয়জনকে আটক করে থানায় নিয়ে যায়।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যায় সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, রথের মেলায় জুয়া চলছে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকে নয়জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.