Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত নেতা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় আদালতের পরোয়ানাভুক্ত আসামী দক্ষিণভাগ ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাতলিয়া গ্রামের আব্দুল মালিকের পুত্র। শনিবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, আব্দুল কুদ্দুছ জিআর ৬২/১৩ ও ৫০/১৩ নম্বর মামলায় পরোয়ানাভুক্ত আসামী। গত শুক্রবার (১৩ জুলাই) রাতে আব্দুল কুদ্দুছকে দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রোবেল মিয়া।

বড়লেখা থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে (আব্দুল কুদ্দুছ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.