Sylhet Today 24 PRINT

নৌকার সমর্থনে ৫নং ওয়ার্ডে আসমা কামরানের গণসংযোগ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিণী আসমা কামরান।

রোববার (১৫ জুলাই) তিনি সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের সাপ্লাই, কলবখানি, চাষনীপীড় মাজার এলাকা সহ এ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং উন্নয়নের স্বার্থে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কায় জন্য ভোট প্রার্থনা করেন। পাশাপাশি নৌকার সমর্থন ও দোয়া কামনা করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আলতা মিয়া, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আব্দুর রহিম কয়েছ, ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাকারিয়া হোসেন সাকির, সাঈদ খান সিজান, আলমগীর হোসেন, আব্দুল ওয়াদুদ সোহান, শাহিন আহমদ, আরকান আহমদ, নেহারুন বেগম, আলোয়ার হোসেন, কামরুল হোসেন, ফরিদ মিয়া সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.