Sylhet Today 24 PRINT

বাস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণায় সেলিম পত্নী

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিমের নির্বাচনী প্রতীক বাস মার্কায় ভোট চেয়ে মাঠে নেমেছেন তাঁর স্ত্রী শামীম জাহান হেনা।

রোববার (১৫ জুলাই) দিনভর তিনি নারী কর্মীদের সাথে নিয়ে নগরীর তালতলা, তোপখানা ও শেখঘাট এলাকায় বাসায় বাসায় গিয়ে গণসংযোগ চালান।

এসময় সেলিম পত্নী শামীম জামান হেনা বলেন- সন্ত্রাস ও মাদকমুক্ত সিলেট নগরী গড়তে ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে বাস প্রতীকে ভোট দিন। আপাদমস্তক সৎ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে এই নগর পরিচালনায় বদরুজ্জামান সেলিমের বিকল্প নাই। বাস প্রতীকে আপনাদের একটি ভোটই খুলে দিতে পারে মডেল নগরী গড়ে তোলার অপার সম্ভাবনার দ্বার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.