Sylhet Today 24 PRINT

দিরাইয়ে সন্ত্রাসী বাবুল নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০২ জুলাই, ২০১৫

দিরাইয়ে একাধিক হত্যাসহ ডজনখানেক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী বাবুল পাল(৩৫) নিহতের ঘটনায় এলাকায় স্বস্তি বিরাজ করছে । নিহত বাবুল পাল উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রামের মৃত লালচান পালের ছেলে। মঙ্গলবার ভোর ৬ টায় তার প্রতিবেশীদের হামলায় উপর্যপুরী ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দিরাই থানা পুলিশ নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় জড়িত থাকায় ৩ মহিলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আপ্তাব উদ্দিনের স্ত্রী তকমিনা বেগম,ছেলে সেলিম মিয়া,ছেলের বউ মোমেনা বেগম ও সুফি মিয়ার স্ত্রী উজ্জলা বেগম।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬ টায় প্রতিবেশী আপ্তাব উদ্দিনের লোকদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঝগড়ায় লিপ্ত হলে উপর্যপোরী ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সন্ত্রাসী বাবুলের মৃত্যু হয়।

করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার জানান, কুখ্যাত সন্ত্রাসী বাবুল পাল এলাকার এক আতঙ্ক ছিল। হত্যা ডাকাতি সহ এমন কোন অপরাধ নেই যা তার দ্বারা সংঘটিত হয়নি। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি বিরাজ করছে।

এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বাবুল পালের বিরুদ্ধে দুটি হত্যা সহ ডজন খানেক মামলা রয়েছে থানায়। সে একাধিক বার পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিল। নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর ঘটনায় জড়িত থাকার দায়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.