Sylhet Today 24 PRINT

আসন্ন সম্মেলনে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান মহানগর ছাত্রলীগের

নিউজ ডেস্ক |  ০২ জুলাই, ২০১৫

আসন্ন সম্মেলন উপলক্ষ্যে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ। গতকাল ১ জুন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার এবং সাধারণ সম্পাদক এমরুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান করা হয়।প্রেস বিজ্ঞপ্তিটি তুলে ধরা হল-

"আসসালামু আলাইকুম,

সিলেটে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ভাইয়েরা সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জল ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আর বাংলাদেশ ছাত্রলীগের অর্ন্তভূক্ত একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত ও সুশৃঙ্খল সাংগঠনিক ইউনিট হিসেবে সিলেট মহানগর ছাত্রলীগ ইতিমধ্যে সর্বমহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। 

২০১০ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি রাহাত তরফদার এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার সহযোদ্ধা এমরুল হাসান মনোনীত হই। প্রায় চার বছর নয় মাস দায়িত্ব পালনকালীন সময়ে ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাংলাদেশ ছাত্রলীগের অর্ন্তভূক্ত সিলেট মহানগর ছাত্রলীগকে পরিচ্ছন্ন সংগঠিত ও গতিশীল একটি ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। সিলেট মহানগর ছাত্রলীগের অর্ন্তগত মোট ৩৪টি ইউনিট রয়েছে যার মধ্যে ৩০টি ইউনিটের সম্মেলনের মাধ্যমে নতুন মেধাবী ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের হাতে নেতৃত্বভার তুলে দিয়েছি। এর মধ্যে ২৭টি ওয়ার্ডের সবকটিতে এবং ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টিতে নতুন কমিটি গঠন করেছি।

২০১২ সালের ১১ই জানুয়ারী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে যুদ্ধাপরাধীদের দোসর ছাত্র শিবির মুক্ত করতে গিয়ে মহানগর ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। মহানগর ছাত্রলীগ ঐ দিন শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে গিয়ে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়ে। এসময় গুরুতর আহত হন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুহেল তরফদার, উপ-পরিবেশ সম্পাদক ইমদাদুল হক জাহেদ ও সদস্য ফরিদ মিয়া সহ শাবিপ্রবির অনেক শিক্ষার্থী। তাদের রক্তের বিনিময়ে সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিবির মুক্ত করতে সমর্থ হই।

২০১৩ সালের ২২শে ফেব্রুয়ারী জামায়াত-শিবির ও হেফাজত জু’মার নামাজের পর অতর্কিত সশস্ত্র হামলার মাধ্যমে শহরব্যাপী ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে এবং শহীদ মিনার ভাংচুর ও অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার ও সাধারণ সম্পাদক এমরুল হাসানের নেতৃত্বে প্রত্যেকটা নেতা-কর্মী রাজপথে নেমে আসে এবং মহানগর ছাত্রলীগের প্রতিরোধের মুখে জামায়াত-শিবির পিছু হটতে বাধ্য হয়। সেদিন সিলেট মহানগর ছাত্রলীগের অসীম সাহসী ও সময়োপযোগী ভূমিকার কারণে শহরবাসী বড় রকমের কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সক্ষম হয়।

জামায়াত-শিবির কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার বানচালের অপচেষ্ঠার অংশ হিসেবে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ লালনকারী অসংখ্য নেতা-কর্মীকে আহত করার পাশাপাশি নির্মম ভাবে হত্যা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জগৎজ্যোতি তালুকদারকে। আহত হয়েছেন মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ দেবনাথ সাগর, সৈকত চন্দ্র রিমি, জুয়েল আহমদ, রাসেল আহমদ, অসীম কান্তি কর, মোস্তাফিজুর রব, গোলাম হাসান চৌধুরী সাজনসহ অসংখ্য নেতা কমী।

২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচন কে কেন্দ্র করে ২০ দলীয় জোট দেশব্যাপী যে জ্বালাও-পোড়াও, পেট্রোলবোমা সন্ত্রাস ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। মহানগর ছাত্রলীগের নেতৃত্বে সিলেটের ছাত্রসমাজ রাজপথে থেকে তা প্রতিহত করেছে। এছাড়াও এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ২০ দলের নৈরাজ্য ও পরীক্ষা প্রতিহতের ঘোষণার পর সিলেট মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পাহারা দেওয়ার কারণে নির্বিঘেœ কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়া যথাযথ ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও স্বাধীনতার ইতিহাস বিকৃতকারী তারেক রহমানের বিরুদ্ধে ২১শে ডিসেম্বর ২০১৪ইং সালে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি রাহাত তরফদার বাদী ও সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রধান স্বাক্ষী হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। যা ছিল সিলেট বিভাগের কোন ইউনিটের করা প্রথম মামলা।

সাংগঠনিক কাজের পাশাপাশি সিলেট মহানগর ছাত্রলীগ সমাজের সুবিধা বি তদের পাশে থাকার চেষ্ঠা করেছে। সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচীর মধ্যে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও পরিচ্ছন্নতা কর্মসূচী ছিল অন্যতম। এছাড়াও, অসুস্থ ও দারিদ্র নেতা-কর্মীদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে। পোঁড় খাওয়া আওয়ামীলীগ কর্মী মঞ্জু মিয়াকে ৫০,০০০/- (প াশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান সর্ব মহলে প্রশংসিত হয়েছে।

এছাড়া নেপালে ভূমিকম্পে স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য সিলেট মহানগর ছাত্রলীগ কর্তৃক সংগ্রহকৃত নগদ ৪৫,৫০০/- (পয়তাল্লিশ হাজার পাঁচশত) টাকা কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের কাছে পাঠানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার দীর্ঘ দায়িত্ব পালনকালীন সময়ে আমরা আমাদের প্রাণপ্রিয় সংগঠনটিকে অতীত ঐতিহ্য ও গৌরবময় ভূমিকার কথা মনে রেখে সঠিক ও সুষ্ঠু ভাবে পরিচালনা করার সর্বাত্মক চেষ্ঠা করেছি। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সফলভাবে পালন করা হয়েছে। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র ঘোষিত ‘ক্লীন ক্যাম্পাস, সেভ ক্যাম্পাস’ কর্মসূচী পালন করা হয়েছে। কোন নেতা কর্মীর গঠনতন্ত্র বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্তপূর্বক সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে কখনও পিছপা হইনি। সুদীর্ঘ সময়ে ঐতিহ্যবাহী এই ইউনিটের দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সহযোগিতাই আমাদের সাফল্যের নিয়ামক হিসেবে কাজ করেছে। নেতা ও মানুষ হিসেবে আমরাও ভূল-ক্রটির উর্ধ্বে নই। সাংগঠনিক সফলতার পাশাপাশি যদি কোন ব্যর্থতা প্রতীয়মান হয়ে থাকে তবে সে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ আমাদের নেই। কাজ করলে সমালোচনা অবশ্যই থাকবে। তবে যে কোন গঠনমূলক সমালোচনা আমাদের আরো দায়িত্বশীল ও সুষ্ঠুভাবে কাজ করতে অনুপ্রেরণা যুগিয়েছে।

আমরা অবশ্যই আগামী ৪ঠা জুলাই সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর ছাত্রলীগের আগামী দিনের নেতৃত্ব মেধাবী, ত্যাগী, প্ররিশ্রমী ও নিয়মিত ছাত্রদের হাতে তুলে দিতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সম্মেলন সফল করতে সকল সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্খীদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। অতীতের ন্যায় সিলেটে কর্মরত সাংবাদিক ভাইদের সহযোগিতার হাত ভবিষ্যতেও আমাদের প্রতি প্রসারিত থাকবে বলে আশা রাখছি।"

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.