Sylhet Today 24 PRINT

দর্শন দেউরিতে জামায়াত-যুবলীগ ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০১৮

সিলেট নগরী সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় জামায়াত নেতাকর্মীদের সাথে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনাটি ঘটে বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন।

তিনি জানান, রাতে দর্শন দেউড়ি এলাকায় জামায়াতের সমর্থিত মেয়র প্রার্থী এহসানুল মাহবুব জুবায়েরের লিফলেট বিতরণ করছিলেন তাদেরই কিছু নেতাকর্মীরা। সেসময় তাদেরকে যুবলীগের কিছু নেতাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.