Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০১৮

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আফরোজ আলী চান মিয়া (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কাজী বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আফরোজ আলী চান মিয়া ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত হারিছ আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় আফরোজ আলী চান মিয়া তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল দিয়ে সিলেটস্থ বাসায় যাওয়ার পথে কাজী বাড়ি নামক স্থানে পৌঁছলে সামনে দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আফরোজ আলী চান মিয়া গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.