Sylhet Today 24 PRINT

বন্দরবাজার-বারুতখানা-ধোপাদিঘীরপারে কামরানের গণসংযোগ

নিউজ ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সোমবার (১৬ জুলাই) সকালে নগরীর বন্দরবাজার, লালবাজার গলির মুখ, বারুতখানা, জেলরোড, ধোপাদিঘীরপার, পৌরবিপণী এলাকায় গণসংযোগ করেছেন।

এসময় তিনি ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সকলের দোয়া ও নৌকা প্রতীকে ভোট চান। এলাবাসীও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বদর উদ্দিন আহমদ কামরান উন্নত সিলেট নগরী গড়তে ৩০ জুলাইর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রচারসহ নির্বাচনী সকল কার্যক্রম চলছে। বিশেষ করে নৌকার সমর্থকরা সৌহার্দপূর্ণ পরিবেশে নগরবাসীর কাছে ভোট ও দোয়া চাচ্ছেন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে নৌকার পক্ষে গণজোয়ারও সৃষ্টি হয়েছে। আমরা আশাকরি নির্বাচনে সম্মানিত নাগরিকবৃন্দ নৌকা প্রতীকে তাদের মহামূল্যবান ভোট দেবেন।

কামরান বলেন, যেখানেই যাচ্ছি নগরবাসীর কাছ থেকে নৌকা প্রতীকের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি, তাই বিজয়ের ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি রশীদ আহমদ, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, ছাত্রলীগ নেতা বেলাল আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী এম.এ মতিন, সাধারণ সম্পাদক রুহুল মালিক ছুটন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান খোকন, আরিফ হাসান, গোল হাসান সাজন, এম. ইলিয়াছ দিনার, আব্দুল কাইয়ুম মুগনী, শেখ মুখলেছুর রহমান, কামাল আহমদ, কয়েছ আহমদ, আব্দুর রহমান, হাফিজুর রহমান, নাইম, সানি, সঞ্জয়, ফরিদ হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.