Sylhet Today 24 PRINT

টেবিল ঘড়ি বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে: জুবায়ের

নিউজ ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সিলেট নগরীর মানুষের ভালবাসায় টেবিল ঘড়ি বিজয়ের লক্ষে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

মানুষের অকৃত্রিম ভালবাসা ও দোয়া আমাদের পথ চলাকে শানিত করছে। নগরীকে শান্তির নগরীতে পরিণত করতে সিলেটবাসী ঘড়ি মার্কার সমর্থনে ঐক্যবদ্ধ রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় টেবিল ঘড়ির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

তিনি সোমবার দিনভর শেখঘাট বনকলাপাড়া, ঘাসিটুলা সহ নগরীর বিভিন্ন স্থানে পৃথক মতবিনিময় ও গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী আলী হায়দার, শ্রমিক নেতা উবায়দুল হক শাহীন ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.