হবিগঞ্জ প্রতিনিধি | ০২ জুলাই, ২০১৫
হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুন) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন পরোয়ানাভূক্ত ও ১৩ জন নিয়মিত মামলার আসামী।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তুজা জানান, জেলার মাধবপুর থানায় ১০ জন, বানিয়াচং থানায় ৪ জন, নবীগঞ্জ থানায় ৩ জন, আজমিরীগঞ্জ থানায় ১ জন, বাহুবল থানায় ২ জন, লাখাই থানায় ৩ জন, শায়েস্তাগঞ্জ থানায় ১ জন, হবিগঞ্জ সদর থানায় ১ জন ও চুনারুঘাট থানায় ৩ জন আসামী গ্রেফতার করা হয়।