Sylhet Today 24 PRINT

জনপ্রশাসন পদক পেলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৮

ব্যক্তিগত পর্যায়ে সাধারণ ক্ষেত্রে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ পেয়েছেন মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।

ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের জন্য তিনি এ পদক পেয়েছেন। আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে এই পদক গ্রহণ করবেন তিনি।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম ইতোমধ্যে সুনামগঞ্জের ৩১টি ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি’ স্থাপন করেছেন এবং অবশিষ্ট ইউনিয়নসমূহে মুক্তিযুদ্ধ জাদুঘর ও লাইব্রেরি স্থাপনের কাজ চলমান রয়েছে।

উল্লেখ্য, মো. সাবিরুল ইসলাম ২০১৭ সালের ২১ মে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাবনার জেলার সদরের বাসিন্দা। মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আমিনুল ইসলাম বাদশার ছেলে তিনি।

পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম এবং মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল ও ‘ডিসি সুনামগঞ্জ’ ফেসবুক পেইজে বিষয়টি প্রচার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.