Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ০২ জুলাই, ২০১৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হয়েছে। গত ২ জুলাই বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী‘র পরিচালনায় ও সভাপতি গোপাল দেব চৌধুরী’র সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মশালার প্রধান প্রশিক্ষক দৈনিক ভোরের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক শান্তুনু চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশনের উপর আলোচনা করেন শান্তুনু চৌধুরী ও এটিএন বাংলার চিফ রিপোর্টার মানষ ঘোষ।

প্রশিক্ষন কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন সাংবাদিকের হাতে সনদ তুলেদেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক, বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায়, অধ্যাপক অবিনাশ আচার্যসহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.