Sylhet Today 24 PRINT

সিলেটে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৮

সিলেট শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিকে এবার পাশের হার গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৬শ ৭৫ জন পরীক্ষার্থী। যার মধ্যে পাস করে ৪৪ হাজার ১শ ২৭ জন।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সিলেটে ২০০৬ সালে ৬৫.৪৫ শতাংশ, ২০০৭ সালে ৬৫.৯৮ শতাংশ ২০০৮ সালে ৭১.১৭ শতাংশ, ২০০৯ সালে ৭৩.৯৬ শতাংশ, ২০১০ সালে ৭৬.১২ শতাংশ, ২০১১ সালে ৭৫.৬৮ শতাংশ, ২০১২ সালে ৮৫.৭৩ শতাংশ, ২০১৩ সালে ৭৯.১৩ শতাংশ, ২০১৪ সালে ৭৯.১৬ শতাংশ, ২০১৫ সালে ৭৪.৫৭ শতাংশ, ২০১৬ সালে ৬৮.৫৯ শতাংশ ও সর্বশেষ ২০১৭ সালে ৭২.০৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ন হয়। ফলে এক যুগের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।

এবছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে  ৮৭৩ জন শিক্ষার্থী। যেখানে গত বছর সিলেটে পাসের হার ছিল ৭২ দশমিক ০৩ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ৭০০ জন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ১২টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

এসময় তিনি বলেন, পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এতে করে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে দশটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর পাস করতে পারেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.