Sylhet Today 24 PRINT

২ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ১০ প্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৮

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ১০টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ২টি কলেজে পাস করতে পারেনি কোন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ এ তথ্য জানান।

পাসের হার শূন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে- ছাতকের উত্তর সুরমা আসমত আলী উচ্চবিদ্যালয় ও কলেজ, কমলগঞ্জের হুরুন্নেছা খাতুন চৌধুরী কলেজ।

এছাড়া শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি কলেজের নাম নিশ্চিত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ। কলেজ ৩টি হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, সিলেট কমার্স কলেজ। বাকি প্রতিষ্ঠানের নাম গুলো পরিবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কবির আহমদ।

এবারের সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২৮৬টি কলেজের ৭১ হাজার ৬শ ৭৫ জন এইচএসসি পরীক্ষার্থী ছিল। যার মধ্যে ৭১ হাজার ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৪৪ হাজার ১শ ২৭ জন পাস করেছে।

এবছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে  ৮৭৩ জন শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.