Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সংঘর্ষে ৫০ জন আহত

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৫

হবিগঞ্জ সদর উপজেলার কাশীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের আলী ইসলাম ও বদরুল আলমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার মাঠে গরু চরানোকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের মধ্যে সাইফুল ইসলাম, আবুল হোসেন, বদরুল আলম, মীর হোসেন, আমির হোসেন, সামছুল, আকবর আলী, মাতব্বর আলী, মহিবুর, শামীম, হোসেন মিয়া, লিয়াকত আলী, তবারক মিয়াসহ ৩০ জনকে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রদীপ দাশ সাগর

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.