Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে গাড়িচাপায় মেছোবাঘের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

সিলেট-ঢাকা মহাসড়কের শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মারা গেছে মহা বিপন্ন প্রাণী একটি মেছোবাঘ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে উপজেলার সুরাবই এলাকায়। পরে মারা যাওয়া মেছোবাঘটি রাস্তায় পড়ে থাকলে একের পর এক গাড়ির চাপায় রাস্তার সঙ্গে মিশে যায় তার হাড়-মাংস।

স্থানীয়রা জানান, সুরাবই এলাকার পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড়। স্থানীয়রা পাহাড় এবং এর আশপাশের এলাকায় প্রতিদিনই দেখতে পান মেছোবাঘদের। লোকালয়ে এসে মানুষের ছাগল, বাছুর এবং হাঁস-মুরগি ধরে নিয়ে যায়। তাদের ধারণা আজও হয়তো বাঘটি শিকারের উদ্দেশ্যে এসেছিলো। কিন্তু রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় মারা যায়।

চুনারুঘাটের বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ধারনা করা হচ্ছে ওই এলাকার পার্শ্ববর্তী রঘুনন্দন পাহাড় থেকে খাবার সংগ্রহের তাগিদে মেছোবাঘটি লোকালয়ে এসেছিলো। যে কারণে দুর্ঘটনার স্বীকার হয়েছে।

বিপন্ন এই প্রাণীটি বাংলাদেশে এখনও সুন্দরবনসহ বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনে দেখা মেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.