Sylhet Today 24 PRINT

তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৪ জন আহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত হযেছে ১৪ জন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় গ্রামের সাহেদ আলীর দখলীয় ভুমিতে জোরপূর্বক একই গ্রামের আব্দুল মন্নাফ বাদলা ও তার লোকজন নদীর পাড় কেটে পাথর ও বালি বিক্রি করতে গেলে সাহেদ আলীর লোক বাধাঁ দেয়। এ সময় দু’পক্ষের সংঘর্ষে ১৪জন আহত হয়েছে।

আহতদের স্থানীয় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত সাহেদ আলী, আব্দুল মন্নাফ বাদলাসহ ৪জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাদাঘাট ক্যাম্প ইনচার্জ ও এসআই জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ৪জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনারস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.