বড়লেখা প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৮
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় মৌলভীবাজারের বড়লেখায় ফলাফল বিপর্যয় হয়েছে। অন্য বছরের চেয়ে কমেছে পাসের হার। জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় বড়লেখার ৬টি কলেজের ১৮১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৯৭৮ জন। ফেল করেছে ৮৪০ জন। গড় পাসের হার ৫৩.৭৯%।
উপজেলায় পাসের দিক থেকে এগিয়ে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ ও সুজানগর পাথারিয়া কলেজ।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলে বড়লেখা ডিগ্রি কলেজ থেকে ৭৩১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১৪ জন, পাসের হার ৪২.৯৫ শতাংশ, নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ থেকে ৪৬৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৩২ জন, পাসের হার ৭১.০৯ শতাংশ, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ১২০ জন অংশ নিয়ে পাস করেছে ৪৮ জন, পাসের হার ৪০ শতাংশ, দাসেরবাজার আদর্শ কলেজ থেকে ২২৬ জন অংশ নিয়ে পাস করেছে ১২৯ জন, পাসের হার ৫৭.০৭ শতাংশ, বর্ণি এম. মন্তাজিম আলী মহাবিদ্যালয় থেকে ১৭০ জন অংশ নিয়ে পাস করেছে ৮২ জন, পাসের হার ৪৮.২৪ শতাংশ, সুজানগর পাথারিয়া কলেজ থেকে ১০৪ জন অংশ নিয়ে পাস করেছে ৭৩ জন, পাসের হার ৭০.২০ শতাংশ।
কারিগরিতে একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে ৫৭ জন অংশ নিয়ে পাস করেছে ৫৪ জন, ফেল করেছে ৩ জন। পাসের হার ৯৪.৭৩ শতাংশ।
এদিকে মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলায় ২৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২১৩ জন। পাসের হার ৮৯ শতাংশ। জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী।