Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌরসভা ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পৌরসভার ৯টি মসজিদে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫৬ লক্ষ টাকা ব্যয়ে কমলগঞ্জ পৌরসভার ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.