Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাঁচটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন। উপজেলা থেকে ২১৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩২৩ জন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রকাশিত ফলাফলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে ৩৯টি জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এই কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।

কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৯৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৮৭ জন। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৭৫৫ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৫০১ জন। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪৭ জন।

এছাড়া বৃন্দাবনপুর হুরুন্নেচ্ছা খাতুন চৌধুরী কলেজ থেকে প্রথমবারের মতো ১৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করতে পারেনি কেউই।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মাঝে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৪.১৮ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.