Sylhet Today 24 PRINT

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে পাসের হার ৯১ শতাংশ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

দক্ষিণ সুরমা উপজেলার নৈখাইস্থ লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ধারাবাহিক সফলতা অব্যাহত রেখেছে। এবারের পরীক্ষায় কলেজ থেকে মোট ৪০৮ জন পরীক্ষা অংশগ্রহণ করে ৩৭২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯১ শতাংশ।

এ ফলাফলে গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উৎফুল্ল হয়েছেন।

লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৬২ জন অংশগ্রহণ করে পাস করেছে ৬২ জন, পাসের হার ১০০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে থেকে ১০২ এর মধ্যে ৯৫ জন পাস করেছে, পাশের হার ৯৩ শতাংশ এবং মানবিক বিভাগে ২৪৫ এর মধ্যে ২১৫ জন পাস করেছে, পাসের হার ৮৮ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে জিপিএ-৫ দুই জন, এ ৯১ জন, এ মাইনাস ১২২ জন, বি ৯৭ জন, সি ৫৮ ও ডি গ্রেডে ২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জের মধ্যে ফলাফলের দিক থেকে সাফল্যের শীর্ষে অবস্থান করায় কলেজের প্রতিষ্ঠাতা শফি আহমদ চৌধুরী, গভর্নিং বডির সদস্য ডা. মো. শামিমুর রহমানসহ অন্যান্য সদস্যরা কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও উত্তীর্ণ ছাত্রীদের ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন সবার সহযোগিতায় কলেজটি ভবিষ্যতে আরও ভাল ফলাফল অর্জন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.