Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাসের হার ৫৯.৯২ শতাংশ, নেই জিপিএ-৫

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

এইচএসসি ও সমমান পরীক্ষায় জৈন্তাপুর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলায় পাসের হার ৫৯.৯২ শতাংশ। জিপিএ-৫ পায়নি কেউই।

বৃহস্পতিবার (১৯ জুলাই) ঘোষিত ফলাফল থেকে জানা যায়, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২০৬ জন, পাসের হার ৮২.৭৩ শতাংশ।

জৈন্তিয়া ডিগ্রী কলেজ থেকে ৪২৩ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৩২৪ জন, পাসের হার ৭৬.৬০ শতাংশ। জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ থেকে ৯৫ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন, পাসের হার ৪৬.৩২ শতাংশ। হযরত শাহজালাল(রা.) ডিগ্রি কলেজ থেকে ৩৯৪ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১০৪ জন, পাসের হার ২৬.৭৩ শতাংশ। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ থেকে ১৩০ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৯২ জন, পাসের হার ৭১.০০ শতাংশ।

জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ থেকে ৬ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৫ জন, পাসের হার ৮৩.৩৩ শতাংশ। খরিল নেজামুল উলুম আলীম মাদ্রাসা হতে ৩৩ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২২ জন, পাসের হার ৬৬.৬৬ শতাংশ। কোন প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ পায়নি কেউই।

তুলনামূলকভাবে এবারও উপজেলার মধ্যে ভাল ফলাফল করেছে জহুরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজ। পাশাপাশি ভালো করেছে ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.