Sylhet Today 24 PRINT

আরিফের সমর্থনে নগরীতে মিফতাহ সিদ্দিকীর গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ধানের শীষের পক্ষে নগরীতে গণসংযোগ করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর লালদিঘীর পাড় ও হকার্স মার্কেটে গণসংযোগ তিনি করেন।

এ সময় মিফতাহ্ সিদ্দিকীর সাথে গণসংযোগে অংশ নেন, সিলেট মহানগর জাসাস সহসভাপতি মুছা রফিকুল বারী রোমান, মহানগর বিএনপির সহপরিবেশ বিষয়ক সম্পাদক মনজুর হোসেন মজনু, সদস্য সুহেল আহমদ, সাবেক ছাত্রনেতা শাকিল রহমান, মাজহারুল ইসলাম মুর্শেদ, রুহেল আহমদ, কাউসার হোসেন রকি, আলাউদ্দিন, নাইম, কাওসার আহমদ শিপলু, কাওসার আহমদ, জাকির আহমদ জিসান, শাওন আহমদ, জাহাঙ্গীর আহমদ, ফখরুল আহমদ, তানিম আহমদ, সবুজ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.