ছাতক প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৮
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের ছাতকে পাশের হার ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।
উপজেলার ৮টি কলেজের মধ্যে সমতা স্কুল এন্ড কলেজে শতভাগ কৃতকার্য এবং উত্তর সুরমা আজমত আলী হাই স্কুল এন্ড কলেজের কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, উত্তর সুরমা আজমত আলী স্কুল এন্ড কলেজ কেউই পাস করেনি। ছাতক ডিগ্রি কলেজে ৬৪ শতাংশ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ৬৫ শতাংশ, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ৭৯ শতাংশ, জনতা মহাবিদ্যালয় ৭৩ শতাংশ, বুরাইয়া স্কুল এন্ড কলেজে ৪৮শতাংশ, ঝিগলি স্কুল এন্ড কলেজ ৪৮ শতাংশ, সমতা স্কুল এন্ড কলেজ শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।
এছাড়া মাদ্রাসা বোর্ড থেকে ৮৫ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এই দুই বোর্ডেও কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।