Sylhet Today 24 PRINT

সিলেট জেলা পুলিশের ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৫

সিলেট জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ পুলিশ লাইনস মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অংশ নেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল আইজি (এডমিন এন্ড অপস) মোখলেসুর রহমান। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া, সিলেটের বিভাগীয় কমিশনার জামাল আহমদ, সিলেটের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ কমিশনার কামরুল আহসান, আওয়ামী লীগ নেতা মিসবাহউদ্দিন সিরাজ, বদরউদ্দিন আহমদ কামরান, শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.