সুনামগঞ্জ প্রতিনিধি | ১৯ জুলাই, ২০১৮
সুনামগঞ্জ জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় ১৩ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে পাশ করেছে ৮ হাজার ৬০৩ জন। ফেল করেছে ৪ হাজার ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
এ বছর জেলায় মোট পাশের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। ছেলে পরীক্ষার্থী অংশ নিয়েছে ৬ হাজার ৭৮ জন। তার মধ্যে পাশ করেছে ৩ হাজার ৩৩৫ জন। ছেলেদের মোট পাশের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ। মেয়েরা অংশ নিয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে পাশ করেছে ৪ হাজার ৮৬৮ জন। মেয়েদের পাশের হার ৬৬ দশমিক ৪৮ শতাংশ।
এ বছর সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর সুরমা আছমত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করেনি।
সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ দুপুরে এ ফলাফলের তথ্য জানান।