Sylhet Today 24 PRINT

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ছাতক প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৭জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার (১৯জুলাই) উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কমরাঙ্গি গ্রামের মৃত ইছবর আলীর পুত্র ছোরাব আলী ও একই গ্রামের সিকন্দর আলীর পুত্র ময়না মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ নিয়ে থানা ও আদালতে পক্ষে-বিপক্ষে ডজন খানেক মামলাও বিচারাধিন রয়েছে। পূর্ব বিরোধের জের ধরেই বৃহস্পতিবার ১১দিকে ছোরাব মিয়া ও ময়না মিয়া পক্ষদ্বয়ের মধ্যে সংর্ঘষের সূত্রপাত ঘটে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ ব্যাক্তি আহত হয়।

গুরুতর আহত মাহমুদ আলী(১৮), আব্দুল আওয়াল(৫৫), আব্দুস ছাত্তার(৫৫), আব্দুল মান্নান(৫০), আশ্রব আলী(৫৫), সম্রাট মিয়া(৫৫) ও জাহাঙ্গির(১৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.