Sylhet Today 24 PRINT

সিলেট কিডনি ফাউন্ডেশনের উদ্বোধন আজ

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০১৮

সিলেট কিডনি ফাউন্ডেশনের উদ্বোধন হচ্ছে আজ শুক্রবার। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক হারুন উর রশীদ যৌথভাবে এর উদ্বোধন করবেন।

নগরীর উপশহরের ডি ব্লকে মেইন রোডে মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির সৈয়দ প্লাজায় বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, সাবেক অর্থসচিব ড এ কে আব্দুল মুবিন, ব্রাকের ভাইস চেয়ারম্যান ড মোশতাকুর রাজা চৌধুরী, বিএমএর মহাসচিব ডা ইহতেশামুল হক চৌধুরী, মাল্টিপ্ল্যান শাহজালাল সিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলী, সুরমা পেট্রোলিয়াম ও সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক তিনি ফেরদৌস রশিদ। সভাপতিত্ব করবেন, কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি এনজিও ব্যক্তিত্ব জেহীন আহমদ ও স্বাগত বক্তব্য রাখবেন, সম্পাদক কর্নেল (অব) মোহাম্মদ আব্দুস সালাম বীরপ্রতীক।

আপাতত এ ঠিকানায়ই কিডনি ফাউন্ডেশন চিকিৎসা কার্যক্রম চালাবে। পরে নিজস্ব পূর্ণাঙ্গ কিডনি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.