Sylhet Today 24 PRINT

প্রাকৃতিক মৎস্যভান্ডার আমাদেরকেই রক্ষা করতে হবে: মানিক

ছাতক প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৮

পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সুনামগঞ্জে রয়েছে প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার। এখান থেকেই আমরা অধিকাংশ মৎস্য সংগ্রহ করি। তাই প্রাকৃতিক এ মৎস্যভান্ডার আমাদেরকেই রক্ষা করে এর লক্ষ্য মাত্রা আরো বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, আমিষের চাহিদা পূরণে প্রচুর পরিমাণে মৎস্য চাষের প্রয়োজন রয়েছে। মৎস্য চাষে বেকারত্ব দূরীকরণ ও আর্থিক ভাবে লাভবান হওয়া সম্ভব।

শুক্রবার (২০ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ছাতক মৎস্য বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা বিজিৎ রঞ্জন কর, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামসুজ্জামান রাজা, বাবুল রায়, আব্দুল আওয়াল, রঞ্জন কুমার দাস, মৎস্য চাষি রেজাউল করিম, রশিদ মিয়া, মাওলানা মনজুর আহমদ, কবির আহমদ মধু, ব্যবসায়ী আফাজ উদ্দিন, লিফ নুরুল ইসলাম, শাহ মুজিবুর রহমান, হারুনুর রশিদ, পীযুষ দাস, আব্দুস সালাম, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় উপজেলার মৎস্যচাষী, মৎস্যজীবী ও মৎস্যব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শহরে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মৎস্যপোনাও অবমুক্ত করেন অতিথি বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.