নিউজ ডেস্ক | ২০ জুলাই, ২০১৮
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ভোটের আগেই নানা হবার সুসংবাদ দিলেন কামরানের মেয়ে।
শুক্রবার (২০ জুলাই) সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কামরানের মেয়ে ফাতেমা ইয়াসমীন আয়শার কোলজুড়ে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান।
বদর উদ্দিন আহমদ কামরান এ সুসংবাদ পান নগরীর দরগাহ গেইট এলাকায় নির্বাচনী প্রচারকাজ চালানোর সময়। নাতী আগমনের খবর পেলেও নির্বাচনী প্রচারণার শিডিউল থাকায় তিনি তাৎক্ষনিক হাসপাতালে যেতে পারেননি।
দরগাহ এলাকায় গণসংযোগ শেষ করে তিনি বাগবাড়িতে যান। সেখানে গণসংযোগের পর জুম্মার নামাজ আদায় করেন দক্ষিণ সুরমার কায়েস্থরাইল জামে মসজিদে।
নামাজ আদায় করে তিনি নাতীকে দেখতে ছুটে যান হাসপাতালে। সেখানে পৌঁছেই নাতীকে কোলে নিয়ে আদর করেন। একই সঙ্গে মেয়েরও খোজ খবর নেন। সেখানে কিছু সময় অবস্থানের পর কামরান নগরীর ছড়ারপাড়স্থ বাসায় চলে আসেন।