Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৮

হবিগঞ্জ জেলা কারাগারে মনির হোসেন (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুলাই) সকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।

একটি চুরির মামলায় গত ১৭ জুলাই থেকে কারাগারে আছেন মনির হোসেন। তিনি ব্রহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা এলাকার আব্দুস শহীদের ছেলে।

জেলা কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার হোসেন জানান, ১৬ জুলাই চুরি করতে গিয়ে চুনারুঘাটে তিনি জনতার হাতে আটক হন। জনতা গণধোলাই দিয়ে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়। ১৭ জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠালে শনিবার ভোরে হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.